শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৪ জুন, ২০২৪

তিনি বলেন, রাতে ম্যাডামের অবস্থা যেমন ছিল এখনও সেই অবস্থায়ই আছে। তার শারীরিক অবস্থা আগের চাইতে ভালো কিংবা খারাপ কোনোটিই হয়নি। অপরিবর্তিত আছে।

সোমবার (২৪ জুন) বেলা ১১টার দিকে আলাপকালে তিনি এসব কথা বলেন।খালেদা জিয়ার কার্যালয়ের একটি সূত্র বলছে, বিএনপি চেয়ারপারসনের অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসক ও নার্স ছাড়া অন্য কাউকে সিসিইউতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যার কারণে দলের কোনও নেতা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন না। তবে, সবাই চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার আপডেট নিচ্ছেন।

রোববার (২৩ জুন) সন্ধ্যার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এরপর থেকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

ডা. জাহিদ বলেন, গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার অপারেশন হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা ভালো না খারাপ, মন্তব্য করা কঠিন।

গত ২১ জুন রাত সাড়ে ৩টায় খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে গেলে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে গত বছরের ২৭ অক্টোবর লিভার সিরোসিসে আক্রান্ত খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্র থেকে আসে তিনজনের বিশেষজ্ঞ চিকিৎসক দল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।