বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খার্গ দ্বীপে মার্কিন তেল কোম্পানিকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ইরান হুঁশিয়ার করেছে, যদি মার্কিন বাহিনী খার্গ দ্বীপে ইরানের জ্বালানি তেল অবকাঠামোতে হামলা করে, তবে মধ্যপ্রাচ্যে সক্রিয় সব মার্কিন তেল ও গ্যাস কোম্পানি এবং তাদের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোকে “ছাইয়ের স্তূপ”ে পরিণত করবে। এই হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। দেশটির সংবাদমাধ্যম ফার্সতাসনিম নিউজ শনিবার এই বিবৃতি প্রচার করেছে।

এর আগে শুক্রবার মার্কিন বিমান বাহিনী খার্গ দ্বীপে অভিযান চালায়। এরপর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি সতর্ক করেছেন, যদি ইরান বা অন্য কেউ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচলে বাধা দেয়, তবে তিনি পুনর্বিবেচনা করবেন।

ট্রাম্পের পোস্টের কয়েক ঘণ্টার মধ্যে আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোকে লক্ষ্য করে হামলার হুমকি দেয়।

খার্গ দ্বীপের গুরুত্ব:

  • পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে ২৬ কিমি এবং হরমুজ প্রণালি থেকে ৪৮৩ কিমি উত্তরপশ্চিমে অবস্থিত।
  • দ্বীপের আয়তন মাত্র ৫ বর্গমাইল, তবে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত।
  • ইরানের ৯০% অপরিশোধিত তেল ও তরল গ্যাসের চালান এই দ্বীপ থেকে আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়।
  • কৌশলগত দিক থেকেও দ্বীপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইরান এবং মার্কিন বাহিনীর মধ্যে এই উত্তেজনা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর জ্বালানি বাণিজ্য নিরাপত্তা-র ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।