বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা ও ছেলে নিহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ মে, ২০২৪

জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নের মধ্যবেতছড়ি গ্রামে আজ ভোর ৫টায় বজ্রপাতে মা ও ছেলে নিহত হয়েছেন। নিহতরা হলেন, হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়া (৮)। দীঘিনালা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভিয়ে লাশ উদ্বার করেন।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি জানান, বজ্রপাতে টিনের ঘরটি পুড়ে নিহতদের মরদেহ অঙ্গার হয়ে গেছে। ঘটনার সময় হাসিনা বেগমের গাড়ি চালক স্বামী ছাদেক আলী বাড়িতে ছিলেন না। থানার ওসি মো: নুরুল হক জানিয়েছেন, লাশগুলো আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে।