বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়ির আলুটিলায় পাহাড় ধসে যানচলাচল বন্ধ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

খাগড়াছড়ির আলুটিলায় সড়কে পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আলুটিলার সাপমারা এলাকার কাছাকাছি এ পাহাড় ধসের ঘটনা ঘটে।পাহাড় ধসে হতাহতের ঘটনা না থাকলেও খাগড়াছড়ির সঙ্গে ঢাকা-চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান ঢাকা পোস্টকে বলেন, বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে সড়কের ওপর মাটি পড়েছে। সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করা হবে। মাটি সরানো হলেই যানচলাচল স্বাভাবিক হবে।