সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতে থাকা পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। ৫ নভেম্বর থেকে যথারীতি ভ্রমণ করতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটক।

বুধবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান  পর্যটক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। খাগড়াছড়ি জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে খাগড়াছড়িতে চলতি মাসের ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন।