বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্যারিয়ার বাঁচাতে লাল বল থেকে সরে দাঁড়ানোর ভাবনা: চোটে বিপাকে রশিদ খান

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

পিঠের চোটে ভুগছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। এতে হুমকির মুখে পড়েছে তার আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনই ক্রিকেট ছাড়ার কোনো ইচ্ছা নেই তার।

সম্প্রতি রশিদ জানিয়েছেন, নিজের ক্যারিয়ার দীর্ঘ করতে তিনি টেস্ট ক্রিকেট কম খেলতে চান। চিকিৎসকরাও তাকে লাল বলের ক্রিকেট কম খেলার পরামর্শ দিয়েছেন। দীর্ঘ সময় ধরে টেস্ট খেললে তার ক্যারিয়ার আরও ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এই অবস্থায় আফগানিস্তান দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস রশিদের পাশে দাঁড়িয়েছেন। তিনি জানান, রশিদের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাকে টেস্ট খেলতে বাধ্য করা হবে না।

আগামী জুনে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে রশিদের খেলা এখন অনিশ্চিত। কারণ, তিনি এখন সাদা বলের ক্রিকেটে বেশি মনোযোগ দিতে চান এবং ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন।

পাইবাস বলেন, কোনো খেলোয়াড়কে অতিরিক্ত চাপ দিয়ে তার ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা উচিত নয়। রশিদ যদি টেস্ট খেলেন, তবে কোন ম্যাচ খেলবেন—সেটি তার শারীরিক অবস্থা ও নির্বাচকদের আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।