বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ক্যাটরিনার ওপর কি আগ্রহ হারাচ্ছেন ভিকি?

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

২০২১ সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে বিয়ে করেন অভিনেতা ভিকি কৌশল। তাদের ঘরে রয়েছে এক সন্তানও। বলিউডেও তারা ‘পাওয়ার কাপল’ বলেই পরিচিত। কিন্তু সম্প্রতি ভিকি নিজের স্ত্রী ও বিয়ে নিয়ে এমন মন্তব্য করেন, যা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা।

মূলত, ‘উরি’ সিনেমায় জনপ্রিয় হয়েছিল ভিকির ‘হাউ ইজ দ্য জোশ’ সংলাপ। সম্প্রতি এক অনুষ্ঠানে ভিকির সেই সংলাপটি নিয়ে একজন বলেন, তার জীবনে উত্তেজনা বা ‘জোশ’ বেশ তীব্রই আছে।

তা শুনে ভিকি বলেন, আমি দেখেছি, অবিবাহিতদের ‘জোশ’ সব সময়ে বেশিই থাকে। আমাদের বিবাহিতদের ‘জোশ’ বছরের পর বছর শুধু কমতেই থাকে। কিন্তু চিন্তা করবেন না।

জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা লিখলেন ক্যাটরিনা

আর এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। রসিকতা করে এমন মন্তব্য করলেও অধিকাংশ নেটিজেন একে ভালোভাবে নেননি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ ভিকিকে কড়া ভাষায় সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ২০২৬ সালে এসেও কেউ এই ধরনের রসিকতা করতে পারেন, এটা অদ্ভুত। এমন মন্তব্য আসলে নারীবিদ্বেষেরই বহিঃপ্রকাশ। আরেকজন বলেছেন, ক্যাটরিনার প্রতি দিন দিন আগ্রহ কমছে কি ভিকির?

আরেকজন অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তুলনা টেনে বলেন, এই মন্তব্য যদি রণবীর করতেন তবে এতক্ষণে শোরগোল পড়ে যেত। ভিকির ভাবমূর্তি ভালো বলে অনেকেই চুপ আছেন, কিন্তু এই ধরনের মন্তব্যকে রসিকতা হিসেবে দেখার সুযোগ নেই।