বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোম্পানীগঞ্জ কালাইরাগ বিইউপি সিমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ১জন নিহত:

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ বিইউপি এরিয়া বরম সিদ্দিপুর সীমান্তবর্তী-১২৫৫/৫৪-আর এস পিলারের-নিকটে আনুমানিক দুপুর ৩টা থেকে ৩:২০ মিনিটের সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে এক যুবক মারা যায়।

সে সময় উপস্থিত এলাকার-নাম নাজানা অনেক বলেন,আরো একাদিক কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের তথ্য এখনো পাওয়া যায়নি। নিহত ব্যক্তি হলেন,মো: ইয়াকুব উদদীন (আনুমানিক বয়ষ:৩২)পিতা:মোঃআজমান আলী,গ্রাম বরম সিদ্দিপুর।

নিহত ইয়াকুব উদদীনের বড় ভোন বলেন,সে কোন অসামাজিক কাজ বা ভারতীয় কোন কিছু চুরির সাথে জরিত নয়। সে বরম সিদ্দিপুর সিমান্ত থেকে লাকরি আনতে যায়। সেই সময় ভারতীয় খাসিয়ারা তাকে(ইয়াকুব কে)লক্ষ করে গুলি করে।আমরা খবর পেয়ে ঘটনাস্থলে-সিমান্তে পৌছাই। পৌছেই স্হায়ীয়ের সহায়তায় তাকে জীবিত অবস্থায় কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে যাই। গুরুতর অবস্থা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ও ভর্তী চিকিৎসারত অবস্থায় মৃতু্্যবরণ করে।
তথ্যসূত্রে তার মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলে যানা যায়।