বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোম্পানীগঞ্জে স’মিলে RAB এর অভিযান;বিদেশী ‘ম দ’সহ আটক -০১

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ২৭৯ বোতল বিদেশী মদসহ ১ জনকে গ্রেফতার র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রবিবার (৭ জুন) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার ইসলামপুর এলাকার একটি ‘স’মিলের ভিতর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি- আহাদ মিয়া উরফে ওয়েদ মিয়া (৪৫)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার শান্তিপুর থানার মৃত শুক্কর মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (৭ জুন) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কোম্পানীগঞ্জ থানাধীন টুকের বাজার ইসলামপুর এলাকার একটি ‘স’মিলের ভিতর অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ৩ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ১ জনকে আটক করা হয় এবং অপর ২ জন কৌশলে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, তার হেফাজতে বিদেশী মদ রয়েছে। পরবর্তীতে তার দেখানো মতে ‘স’মিলের পাশে বালির স্তুপের ভেতর থেকে তিনটি কাপড়ের পোটলায় রক্ষিত ২৭৯ বোতল বিদেশী মদসহ তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রি. এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি:মোঃ জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ (সিলেট)