বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোম্পানীগঞ্জে শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার।

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল রকিবকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত রকিব কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের আব্দুল রহিমের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্ৰ কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২১ মে জেলার বিমানবন্দর থানার ধূপাগুলে নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার খাগাইল এলাকায় একদল সন্ত্রাসী শ্রমিক নেতা মো. আবুল হোসেনের ওপর হামলা চালায়। খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে পরিকল্পিতভাবে আবুল হোসেনকে হত্যার চেষ্টা করে। সেখান থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ৬ দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৭ মে তিনি মৃত্যুবরণ করেন। ঈদের দিন তার জানাজা ও কবর দেওয়া হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মোঃ জয়নাল আবেদীন
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: