সিলেটের কোম্পানীগঞ্জ থানা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে গত ১২ মে জনৈক শিক্ষার্থীকে আকাশ নামের আরেক পরীক্ষার্থী কতৃক উত্যক্তের ঘঠনায় ১৪ মে সালিসি বিচারের অজুহাতে উপজেলা সদর যাওয়ায় বখাটে উশৃংখল বেশ কয়েক যুবকের রোষানলের ঘঠনায় মানববন্ধন ও বিক্ষোভ সভা করেছেন সাধারণ শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজ।
১৮ মে (সোমবার) পাড়ুয়া নোয়াগাও দাখিল মাদ্রাসার উদ্যোগে ভোলাগঞ্জ ধলাই সেতুর সম্মুখে মহাসড়কে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় আহুত ঘঠনায় স্হানীয় কাঁঠালবাড়ী গ্রামের বখাটে যুবকদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ঘটনাসূত্রে জানা গেছে, পাড়ুয়া নোয়াগাও দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থী সকালে উপজেলা সদরস্হ বালিকা বিদ্যালয় সেন্টারে চলমান এস,এস,সি পরীক্ষা দিতে যান।একপর্যায়ে আরেক পরীক্ষার্থী আকাশ নামক ছেলে জনৈক পরীক্ষার্থীকে উত্যক্ত করে। তাৎক্ষণিক সহপাঠীরা প্রতিবাদ জানান। এ বিষয়টিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হলে পরীক্ষার শেষদিন স্হানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা সমাধানের জন্য বসেন। কিন্তু অভিযুক্তরা সালিশে না এসে একপর্যায়ে প্রতিপক্ষ রায়হান, শান্ত সহ বেশ কয়েকজন যুবকের নেতৃত্বে শতাধিক মানুষ বিচারপ্রার্থী বহরের উপর ন্যাক্কারজনক হামলা করে।এতে দ্বিগিদিক ছুটাছুটি ও স্হানীয় লাচুখাল বাজারের বিভিন্ন দোকানপাট ও বাসাবাড়িতে আশ্রয় নিয়ে আত্মরক্ষা হন। ঘঠনার সপ্তাহখনেক পার হয়ে গেলেও স্হানীয় প্রশাসন ও সমাজ কর্ণদার বিষয়টি অবহেলায় সমাজ সচেতন নাগরিক তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফলশ্রুতিতে বিষয়টি রাজপথে নামতে বাধ্য করা হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।
ঘঠনার বিষয়টি নিশ্চিত করে পাড়ুয়া নোয়াগাও দাখিল মাদ্রাসা সুপার হাবিবুর রহমান প্রতিবেদকের সাথে আলাপকালে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন ন্যাক্কারজনক ঘঠনায় তিনি মর্মাহত অবিলম্বে দুষ্কৃতকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদেরকে উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়।
শিক্ষক সাইফুল ইসলাম এর পরিচালনায় ৪৮ ঘন্টার আলটিমেটাম ঘোষনা করেন পাড়ুয়া নোয়াগাও দাখিল মাদ্রাসার শিক্ষক আবু বকর সিদ্দিক। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ -সুপার তৌফিক আহমদ খান,পাড়ুয়া নোয়াগাও দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন পরিবারের সদস্য আমদানি ও রপ্তানিকারক নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাবেক ইউ/পি সদস্য আলা উদ্দিন, সাবেক শিক্ষার্থী নুরুল আশরাফ রহমত, জলিল সফি নাঈম
বর্তমান শিক্ষার্থী জাহিদ হাসান, নাজমুল ইসলাম শুয়াইব,জুলাই যোদ্ধা রুহুল আমিন রোহান প্রমূখ।