কোম্পানীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে ছাত্রলীগ নেতা আটক
সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ‘ডেভিল হান্ট ফেজ ২’ এর অভিযানে সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে ১ জনকে আটক করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসেও থেমে নেই কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খানের অভিযান। কোম্পানীগঞ্জ থানা পুলিশের বিশেষ এই অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান।
১৬ই ডিসেম্বর ভোরে শহীদ মিনারে ফুল দেওয়া, সকালে কুচকাওয়াজ করা, মুক্তিযুদ্ধের সাথে সম্মেলনসহ নানান কাজের মধ্যে থেমে থাকেন নি কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান। প্রতিদিনের ন্যায় করেছেন অভিযান। আঠক করেছেন একজন।
আটককৃত ডেভিল হলেন ১। মোঃ সজিবুল ইসলাম(৩৫), পিতা- মো. সামছুল ইসলাম, গ্রামঃ কালীবাড়ি, থানা- কোম্পানীগঞ্জ, জেলা- সিলেট। সে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
আটক ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানার মামলা নং-০৫, তাং- ০৩/০৯/২০২৪ খ্রিঃ ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোঃ ২০১৯) এর ৪/৫ মামলায় আটক দেখানো হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রমের জন্য তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
ডেভিল হান্ট-সম্পর্কে জানতে চাওয়ায় কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান গণমাধ্যম-কে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা রাত বা দিন বুঝি না।কোম্পানীগঞ্জের সর্ব এলাকায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।কোন অবস্থাতেই ডেভিলরা আমাদের হাত থেকে রেহাই পাবেনা।