বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ এবং প্রচারের জন্য র্যালী ও শোডাউন করেছে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।
শনিবার ২২ নবেম্বর কুষ্টিয়া জেলার খোকসা ও কুমারখালীতে এই র্যালী ও শোডাউন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-রাজবাড়ী জেলার সীমান্ত বিলজানি থেকে এই কর্মসূচি শুরু হয়। কুষ্টিয়া – রাজবাড়ী মহাসড়ক দিয়ে র্যালীটি
কামারখালীতে পথসভা বক্তব্য রাখেন জনাব শেখ সাদী। এসময় বিএনপি নেতা মনোয়ার হোসেন, হাফিজুর রহমান, যুবদল নেতা আতিকুর রহমান সবুজসহ কুমারখালী ও খোকসা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃত্বে উপস্থিত ছিলেন। অত্র র্যালীতে কয়েক হাজার মটরসাইকেল, অটো, ট্রাক নিয়ে নেতা কর্মীরা অংশ নেয়। উল্লেখ্য, কুষ্টিয়া- ৪ আসনে প্রাথমিকভাবে বিএনপির এমপি মনোনয়ন পেয়েছে সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এই মনোনয়ন ঘোষনার পর থেকেই কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক ও শেখ সাদী গ্রুপের তৃণমূল নেতা কর্মীরা মনোনয়ন পরিবর্তন করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কুষ্টিয়া- ৪ আসনে এমপি মনোনয়ন পরিবর্তন করার দাবীতে শোডাউন ও লিফলেট বিতরণ
প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ নভেম্বর, ২০২৫