কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে ভারতীয় ৪৮ বোতল মদ ও ৪২০০ প্যাকেট নকল বিড়ি আটক
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) দায়িত্বপূর্ণ কুষ্টিয়ার বাইপাশ লালন চত্বর এলাকায় বিপুল পরিমাণ অবৈধ নকল বিড়ি পাচারের তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল রাশেদ কামাল রনি, এসইউপি, পিএসসি, জি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর তত্ত্বাবধানে এবং দিকনির্দেশনায় আজ ০৯ এ ডিসেম্বর ২০২৫ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় কুষ্টিয়ার বাইপাশ লালন চত্বর এলাকায় হাবিলদার মোঃ গিয়াস পারভেজ এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের টহল দল অভিযান পরিচালনা করে পাবনা টু পাথরঘাটাগামী বিআরটিসি পরিবহন তল্লাশীর করে ৪,২০০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। যার সিজার মূল্য-২,৩১,০০০/- (দুই লক্ষ একত্রিশ হাজার) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির) অধিনে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/২-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মরার পাড়া নামক স্থান হতে জেসিও-নায়েব সুবেদার আঃ রব এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ বোতল মদ আটক করে। যার সিজার মূল্য-৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা।
আটককৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে এবং অবৈধ নকল বিড়ি বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে।