কুষ্টিয়ার কুষ্টিয়ার খোকসাতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার ভবানীগন্জ নতুন বাজারে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।দুপুরে আমবাড়িয়া ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এই দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন নতুন বাজার মসজিদের ইমাম ইমরান হোসেন।মহম্মদ মোকাররম হোসেন সাবুর সভাপতিত্বে দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা বিএনপি বিভিন্ন সহোযগি অংগ সংগঠনের নেতা-কর্মী