বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি প্রবাসী আহত

প্রকাশিত হয়েছে- রবিবার, ১ মার্চ, ২০২৬

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হয়েছেন। আহতরা হলেন আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, মাসুদুর রহমান ও দুলাল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি জানান, হামলার সময় ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ায় চারজন বাংলাদেশি প্রবাসী আহত হন।

উপসাগরীয় এলাকায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কুয়েতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য দূতাবাস নির্দেশ দিয়েছে।

দূতাবাস প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে জানিয়েছে, সামরিক স্থাপনার আশেপাশে অবস্থান এড়িয়ে চলতে হবে এবং বাসা বা নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধও করা হয়েছে।