বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মুবারক আল কাবীর গভর্নরেটের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

ঢাকা, ২০ জানুয়ারি ২০২৬ – কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন সোমবার (১৯ জানুয়ারি) কুয়েতের মুবারক আল কাবীর গভর্নরেটের শেখ সাবাহ বাদের সাবাহ আল সালেম আল-সাবাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার পারস্পরিক স্বার্থসংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন।

সাক্ষাৎটি কুয়েতে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।