মঙ্গলবার , ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২২শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুমিল্লা মহানগর আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর ঝাউতলা এবং কান্দির পাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হাবিবুর সাহরীন সায়ের। তিনি কুমিল্লার সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের আপন ভাতিজা। অপরজন কুমিল্লা মহানগর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে তোলা হবে।