কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ২৭ মে শনিবার দুপুরে জেলার কোতয়ালী মডেল থানার পিয়ারাতলী এলাকায়অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো- মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালীমান্ডা গ্রামের হেলাল খানের ছেলে মোঃ সাকিব (২১)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১,সিপিসি-২ কুমিল্লার উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। তিনি জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মুন্সীগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা।
বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্রম, ১৪৪৮ হিজরি