বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: একই পরিবারের ৪ জন দগ্ধ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লার দাউদকান্দি পৌর এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মনোয়ারা (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) ও শিশু হুররাম (২)।

ঢাকায় ভর্তি

সকাল ৬টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর জরুরি বিভাগে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান,

  • মনোয়ারা বেগমের শরীরের ২ শতাংশ

  • জিল হকের ৫৪ শতাংশ

  • উম্মে হুমায়রার ৬৫ শতাংশ

  • শিশু হুররামের ৬ শতাংশ দগ্ধ হয়েছে।

জিল হক ও উম্মে হুমায়রার দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

কীভাবে ঘটল বিস্ফোরণ

স্থানীয়দের তথ্য অনুযায়ী, দাউদকান্দি পৌর এলাকার বলদাখাল এলাকায় একটি ভবনের নিচতলায় ভোরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘরের ভেতরে থাকা চারজন দগ্ধ হন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন এবং তারা বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।

ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।