মঙ্গলবার , ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে যুবদল নেতা মেয়র প্রার্থী সবুজের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুমারখালী উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র প্রার্থী মো: আতিকুর রহমান সবুজ।

২৬ জুলাই ২০২৬ ইং রোববার রাত নয়টায় তার নিজ বাসভবনে জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এই আয়োজন করা হয়।

এসময় সবুজ বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে তিনি ধারাবাহিক ভাবে মতবিনিময় সভা করে আসছেন, এটি তারই অংশ।

অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা বলেন, ভোটের সময় প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করলেও পরে কথা ও কাজের মিল থাকে না। সাংবাদিকরা আশা প্রকাশ করেন নির্বাচিত প্রার্থীরা যেন ভোটের মাঠে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলার অর্ধশত সংবাদ কর্মী উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিক নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই যুবদল নেতা সবুজ। শেষে নৈশভোজ অনুষ্ঠিত হয়।