বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল যুবলীগ কর্মীর

প্রকাশিত হয়েছে- রবিবার, ২ জুন, ২০২৪

নিহত যুবলীগ কর্মী কুড়িগ্রাম পৌর শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ড্রাম ট্রাক পৌর বাজার এলাকায় কলেজ মোড়গামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ভুট্টু নামের এক আরোহী ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় সদর থানা পুলিশ।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কুড়িগ্রাম পৌর যুবলীগ নেতা জনি শেখ বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আমাদের যুবলীগ কর্মী ভুটটু ভাই মারা গেছেন। তার মৃত্যুতে কুড়িগ্রাম শহরে শোকের ছায়া নেমে এসেছে।