বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহাজ লুনার সুধীজনের সাথে  পরিচিতি ও মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহাজ লুনার সুধীজনের সাথে  পরিচিতি ও মতবিনিময় সভা

‎‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন জাহান লুনা”র সঙ্গে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ভুমি বদরুজ্জামান বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক গোলাম রসুল রাজা, জামায়েত ইসলামীর উপজেলা আমির আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর-ইসলাম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, প্রকল্প কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হিল জামান প্রমুখ। বক্তারা নবাগত নির্বাহী কর্মকর্তা শারমিন জাহাজ লুনাকে স্বাগত জানান এবং ন্যায় সংগত কাজে সহযোগিতা করার কথা বলেন। সভায় নবাগত ইউএনও শারমিন জাহান লুনা বলেন ঐতিহ্যেয় গাঁথা নাগেশ্বরী উপজেলা দুধকুমার, গঙ্গাধর, ব্রহ্মপুত্র নদ-নদী বেষ্টিত, সীমান্ত ঘেষাঁ ও কৃষিতে ভরপুর ধান, পাট, পেঁয়াজ, হস্তশিল্প নকশি কাঁথা, বাঁশ ও বেতের গাঁথুনি ঐতিহ্যের প্রতিচ্ছবি বহন করে। এটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এর নিজস্ব সাংস্কৃতিক ও বাণিজ্যিক গুরুত্বও রয়েছে। এ উপজেলা ১৪টি ইউনিয়ন ও ১পৌরসভা নিয়ে গঠিত আর ইতিহাস ও ঐতিহ্যের কথা উল্লেখ করে উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। একই-সঙ্গে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।#