সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাশ্মিরে ৩০০ ফুট খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি, ৫ ভারতীয় সেনা নিহত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে সড়ক দুর্ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ সৈন্য। সেনাসদস্যদের বহনকারী একটি গাড়ি হাইওয়ে থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।

বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মিরের পুঞ্চে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে পড়ে এবং ৩০০ ফুট গভীর খাদে পড়ে গেলে পাঁচ সেনাসদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, উপত্যকার ঘড়োয়া এলাকায় বিকেল ৫টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ছয়টি গাড়ির একটি কনভয়ের অংশ হিসেবে সেনাসদস্যদের বহনকারী ওই গাড়িটি জেলার বানোই যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে।