বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কারিনা কায়সারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কারিনা কায়সার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জহির উদ্দিন স্বপন

রোববার এক শোকবার্তায় তথ্যমন্ত্রী এ শোক প্রকাশ করেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কারিনা কায়সার ছিলেন দেশের প্রখ্যাত ফুটবলার কায়সার হামিদ এর কন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট নির্মাণের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিভারজনিত জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ১১ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ভারতের চেন্নাই নেওয়া হয়। পরে ভেলোরের Christian Medical College (CMC) Vellore হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

কারিনা কায়সারের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন অঙ্গনের মানুষ তার অকাল মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করছেন।