বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাতার সফর সম্পর্কে আগামীকাল সাংবাদিকদের ব্রিফ করবেন “প্রধানমন্ত্রী”

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ মার্চ, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সদ্য সমাপ্ত কাতার সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল সোমবার এক সংবাদ সম্মেলনে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, আগামীকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৮ মার্চ স্বল্পোন্নত দেশসমূহ (এলডিসি) বিষয়ক জাতিসংঘের ৫ম সম্মেলনে (এলডিসি৫: সম্ভাবনা থেকে সমৃদ্ধি) যোগ দিয়ে কাতারের রাজধানী দোহা থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্য সূত্র: অনলাইন ডেক্স।