বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কাতার উপকূলে তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা বড় দুর্ঘটনা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১ এপ্রিল, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই কাতারের উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে অ্যাকুয়া-১ জাহাজটি এই হামলার শিকার হয়।

কাতারর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি প্রতিহত করা সম্ভব হলেও একটি ক্ষেপণাস্ত্র ট্যাংকারটিতে আঘাত হানে।

হামলার সময় জাহাজটিতে ২১ জন ক্রু সদস্য ছিলেন। সৌভাগ্যক্রমে সকলকে নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং কেউ হতাহত হননি

জাহাজটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জির কাছে লিজ দেওয়া ছিল। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, জাহাজটি কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় আঘাতপ্রাপ্ত হলেও কোনো তেল ছড়িয়ে পড়েনি, ফলে পরিবেশগত ক্ষতির আশঙ্কাও নেই।

এদিকে একই সময়ে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্লাস্টার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চল এবং বাণিজ্যিক রাজধানী তেলআবিব–এ আঘাত হেনেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়তে পারে।