বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কলকাতার নিউমার্কেটে সহিংসতা, মাংসের দোকান ও তৃণমূল অফিসে হামলার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৬ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ-এর রাজধানী কলকাতার ঐতিহাসিক নিউমার্কেট এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনার মধ্যে মাংসের দোকান ও একটি দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৫ মে) রাতে নিউমার্কেটের হগ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে গিয়ে একটি তৃণমূল কংগ্রেসের অফিস ভাঙচুর করা হয়। এ সময় আশপাশের মাংসের দোকানেও হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার সময় আতঙ্কিত হয়ে ব্যবসায়ীরা দ্রুত তাদের দোকানপাট বন্ধ করে দেন। ব্যস্ত এ বাজার এলাকায় এমন ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল জোরদার করে। যাতে নতুন করে কোনো সহিংসতা না ঘটে, সে জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা। মহুয়া মৈত্রী সামাজিক মাধ্যমে এ ঘটনার নিন্দা জানান। একইভাবে ডেরেক ও’ব্রায়েন অভিযোগ করেন, পুলিশের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।