বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

করণ জোহর প্রযোজকের বিরুদ্ধে আদালতে!

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৫ জুন, ২০২৪

চলচ্চিত্র নির্মাতা করণ জোহর। বিনোদন জগতে ইতোমধ্যে ২৫ বছর কাটিয়ে ফেলেছেন। দর্শককে উপহার দিয়েছেন ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র মতো সিনেমা। 

এই মামলার পিছনে করণের অভিযোগ, ছবির শিরোনামে তার নাম ব্যবহার করায় দর্শকরা বিভ্রান্ত হতে পারেন। অনেক দর্শকের মনে হতে পারে ছবিটির সঙ্গে তিনিও যুক্ত। সেই কারণেই এমন পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন। এই মামলার কারণে ছবির মুক্তি নিয়ে এর মধ্যেই স্থগিতাদেশ দিয়েছে আদালত।

করণ জোহরের করা মামলার পিটিশনে দাবি করা হয়েছে, ছবির সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তবুও তার নাম ব্যবহৃত হয়েছে অযাচিত ভাবে। এই পিটিশনে আরও দাবি করা হয়েছে, ছবির শিরোনামে তার নাম ব্যবহার করা হয়েছে সুনাম নষ্ট করার অভিসন্ধি নিয়েই। যা কিনা আইনত অপরাধ।

তবে এ বিষয় নিয়ে ছবির নির্মাতাদের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইতোমধ্যেই মুম্বাই শহরে বিভিন্ন জায়গায় এই ছবির পোস্টার লাগানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেই ছড়িয়ে পড়েছে ছবির পোস্টার। তবে এই ধরনের কাজে সম্মানহানি হচ্ছে বলেই এই চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন করণ।