রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) শাহ আলী থানা পুলিশ তাকে হেফাজতে নেয়। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, “মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা তাকে আটক করেছিলেন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি সম্পর্কিত বিভিন্ন থানায় মামলা রয়েছে, যা আমরা যাচাই করছি।”
বিস্তারিত ঘটনার তথ্য পরে প্রকাশ করা হবে।