বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কড়াইল বস্তিতে আগুন, ঘটনাস্থলের পথে ফায়ারের ৭ ইউনিট

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।