ওমরা পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র মক্কায় ওমরা পালন করার উদ্দেশ্যে আজ রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা ত্যাগ করেছেন।
এ সময় তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমির মো সেলিম উদ্দিন।
জামায়াত আমির পবিত্র ওমরা পালন শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন। সফর শেষে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি ঢাকা প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ।

বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
ওমরা পালনে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫