শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯,৬০৬ জনে

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

গাজা উপত্যকার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, ফিলিস্তিনি যোদ্ধা এবং ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধে অবরুদ্ধ এ উপত্যকায় এ পর্যন্ত কমপক্ষে ২৯,৬০৬ জন নিহত হয়েছে। খবর এএফপি’র।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় ৯২ জন নিহত হওয়ায় এ সংখ্যা বেড়ে মোট ২৯,৬০৬ জনে দাঁড়ালো। এদিকে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় মোট ৬৯,৭৩৭ জন আহত হয়েছে।