মাত্র এক ঘণ্টার ভারী বৃষ্টিতে আবারও পানির নিচে তলিয়ে গেছে Chattogram মহানগরীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
শনিবার (২ মে) বিকেল চারটার দিকে শুরু হওয়া ঝুম বৃষ্টিতে নগরীর কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, রহমতগঞ্জ, Agrabadসহ বিভিন্ন নিচু এলাকা জলাবদ্ধতায় ডুবে যায়।
রাস্তায় পানি জমে যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও কর্মজীবী মানুষ। অনেকে কাকভেজা অবস্থায় গন্তব্যে পৌঁছান, আবার গণপরিবহনে অতিরিক্ত ভাড়া গুনতেও হয়েছে অনেককে।
দুপুরের পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। হঠাৎ করে অন্ধকারাচ্ছন্ন আবহ তৈরি হয়। পরে টানা প্রায় এক ঘণ্টার ভারী বর্ষণে নগরজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
নগরীর প্রবর্তক এলাকার একটি বেসরকারি হাসপাতালের কর্মী Iftekhar Chowdhury বলেন, প্রতিদিন এই সড়ক ব্যবহার করে হাজারো রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু বৃষ্টি হলেই এখানে পানি জমে মানুষের দুর্ভোগ বাড়ে।
Bangladesh Meteorological Department জানিয়েছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এতে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে সম্প্রতি সরকার ১৯ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে। এতে Chattogram City Corporation-এর মেয়রকে আহ্বায়ক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।
তবে নগরবাসীর অভিযোগ, বাস্তবে এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন আসেনি। সামান্য বৃষ্টিতেই বারবার জলাবদ্ধতায় ডুবে যাওয়ায় ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে।