বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

এক্সপ্রেসওয়ে প্রকল্পে পাইপলাইন স্থানান্তর: শুক্রবার ঢাকার আশপাশে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

ঢাকা ও এর পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আগামী শুক্রবার (২৪ এপ্রিল) টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের অংশ হিসেবে জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘোষণা অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশের বিস্তীর্ণ এলাকায় সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—
আশুলিয়া, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্ট, নবীনগর, চন্দ্রা, কাশিমপুর, শ্রীপুর, মানিকগঞ্জসহ আশপাশের বহু এলাকা।

এছাড়া ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট এবং বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সসহ শিল্পাঞ্চলগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস জানিয়েছে, পাইপলাইন স্থানান্তর কাজ নিরাপদভাবে সম্পন্ন করতে এই সাময়িক বন্ধ রাখা প্রয়োজন। গ্রাহকদের এ সময় বিকল্প প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সংস্থাটি সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং কাজ শেষে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানিয়েছে।