বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একাধিকবার ভিজিএফের চাল নেওয়ায় যুবকের ৭ দিনের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আসন্ন ঈদ উপলক্ষ্যে জামালপুরের দেওয়ানগঞ্জে হতদরিদ্রদের মাঝে দেওয়া ভিজিএফের সরকারি চাল একাধিকবার নেওয়ার অপরাধে মো. মোতালেব মিয়া নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এই কারাদণ্ডাদেশ দেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন।

দণ্ডপ্রাপ্ত মোতালেব মিয়া ওই এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুরাদ হোসেন বলেন, ঈদ উপলক্ষ্যে ভিজিএফের চাল বিতরণের সময় মোতালেব মিয়ার নাম না থাকায় সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনে বাঁধা দেয় এবং একাধিকবার চাল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোতালেব মিয়াকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ কারণে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।