শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ মে, ২০২৫

একনেকে ১১ হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এর মধ্যে সরকারের অর্থায়ন ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮১৬ কোটি ২৫ লাখ টাকা।

রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সভাকক্ষে শনিবার (২৪ মে) এ সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় এ সভা শুরু হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়।

সভায় উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা যোগ দেন।