শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

একদিনের বেতন দিচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগ-মাঠ প্রশাসনের সদস্যরা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে একদিনের বেতনের টাকা দেবেন মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সদস্যরা।

শনিবার (২৪ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য-সহায়তা দেওয়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ এবং মাঠ প্রশাসনের সব সদস্য একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৮ জন।লেঞ্জ