রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উপদেষ্টা ফারুক-ই-আজমের শপথ মঙ্গলবার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১২ আগস্ট, ২০২৪

অন্তর্বর্তী সরকারের আরও এক উপদেষ্টা শপথ নেওয়া হবে আগামীকাল মঙ্গলবার। সকাল ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপদেষ্টা ফারুক-ই-আজমকে শপথ পাঠ করাবেন।সোমবার (১২ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৩ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর গত রোববার আরও দুই উপদেষ্টা শপথ নেন।অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে তিনি শপথ নিতে পারেননি। তিনি গতকাল রোববার রাতে দেশে পৌঁছেছেন।