বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উত্তরায় ঢাবির বাস ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্ষণিকা বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) উত্তরা জোনের এসি সাদ্দাম হুসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতভর অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, বাস ভাঙচুর ও শিক্ষার্থী আহতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের নামে মামলা হয়েছে। এরমধ্যে থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পেয়ে আমরা ৫ জনকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটের চলাচল করা ‘ক্ষণিকা’ পরিবহন বাসে হামলার ঘটনার ঘটে। এ ঘটনায় বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন।

ওই ঘটনায় মঙ্গলবার রাতেই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।c