বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

উচ্চ সুদ ব্যয়ে ঝুঁকিতে গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ধারাবাহিক লোকসান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসা এখন প্রধানত ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। কোম্পানির বড় ব্যয়ের খাত সুদভিত্তিক হওয়ায় সুদের হার বাড়লে ব্যবসার ঝুঁকি তীব্রভাবে বেড়ে যাচ্ছে।

নিরীক্ষকের ২০২৪-২৫ অর্থবছরের প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানির মোট ঋণের পরিমাণ ১৯৩ কোটি ৯৪ লাখ টাকা, যা নিট সম্পদের ৭৩ শতাংশ। চলতি অর্থবছরে ১৬ কোটি ৬৮ লাখ টাকা সুদব্যয় হয়েছে, যা মোট ব্যয়ের ৪৮ শতাংশ।

এছাড়া শ্রমিকদের মুনাফা অংশগ্রহণ তহবিলের ৪ কোটি ২৮ লাখ টাকা বিতরণ হয়নি এবং ৪৭ লাখ টাকার অবণ্টিত লভ্যাংশও কোম্পানির দায়িত্বে থাকলেও সেটি সঠিকভাবে হস্তান্তর করা হয়নি।

গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৪ লাখ টাকা, যার ৬৯.৫৮ শতাংশ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মালিকানা। শেয়ারদর চলতি বছরে ১০ টাকা থেকে ১৫ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

নিরীক্ষক সতর্ক করে বলেছেন, ঋণনির্ভর ব্যবসা ও সুদব্যয়ের কারণে কোম্পানির ঝুঁকি তীব্রভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কোম্পানি কর্তৃপক্ষের সতর্ক থাকা প্রয়োজন।