বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদে ‘মালিক’-এর বড় চমক, ‘গুলগুলি পিঠা’ গানে মিমের ঝলক নিয়ে তুমুল আলোচনা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

আসন্ন ঈদকে কেন্দ্র করে জমে উঠছে সিনেমার বাজার। সেই প্রতিযোগিতায় বড় চমক দেখাতে যাচ্ছে আরিফিন শুভবিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা মালিক। সম্প্রতি প্রকাশিত ট্রেলারের পর এবার সিনেমাটির প্রথম আইটেম সং গুলগুলি পিঠা প্রকাশ পেয়েছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার রাতে নিজের সামাজিক মাধ্যমে মিউজিক ভিডিওটি প্রকাশ করেন আরিফিন শুভ। প্রকাশের পরপরই দর্শকদের মাঝে এটি নিয়ে শুরু হয় আলোচনা। গানের শুরুতেই বিদ্যা সিনহা মিমের এক ভিন্ন রূপ নজর কাড়ে দর্শকদের। ঝলমলে ফিউশন পোশাক, নাচের উপস্থাপনা এবং এক্সপ্রেশন দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে।

গানের আরেকটি আকর্ষণ ছিল শুভর রাফ-টাফ লুক। অনেক দর্শক মন্তব্য করেছেন, ভিডিওটির নির্মাণ ও উপস্থাপনায় দক্ষিণ ভারতীয় সিনেমার আবহ পাওয়া গেছে।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আদিত রহমান। কণ্ঠ দিয়েছেন মিলা এবং প্রতীক হাসান। গানের কথা লিখেছেন লুৎফর হাসান

গানটি শেয়ার করে আরিফিন শুভ মজার ছলে লিখেছেন, “ঈদের গোস্ত তো খাইবেনই… আগে ‘গুলগুলি পিঠা’ ট্রাই করেন। ‘মালিক’ আইতাছে ঈদে।”

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় এক জেদি মানুষের সংগ্রাম ও ক্ষমতার উত্থানের গল্প তুলে ধরা হয়েছে। ট্রেলার ও প্রথম গান প্রকাশের পর সিনেমাটি ঈদের দর্শকদের আগ্রহের তালিকায় জায়গা করে নিয়েছে।