বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদের দিনসহ টানা পাঁচদিন বৃষ্টির সম্ভাবনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মে, ২০২৬

তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বুধবার থেকে সারাদেশে দিনের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালীসহ কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়লে গরমের তীব্রতা কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।