শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব : পরিবেশমন্ত্রী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সরকার সবসময় মানুষের পাশে আছে। মানুষের জীবন আরও সহনীয় করতে কাজ করছে। সরকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাউন্সিলর চিত্ত রঞ্জন দাসের উদ্যোগে এলাকার মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমরা যদি পাঁচজনের মুখেও হাসি ফোটাতে পারি সেখানেই আমাদের সফলতা। ক্ষমতা ও সামাজিক অবস্থান মানুষের কল্যাণে ব্যবহার করতে হবে। ক্ষমতা ভোগের বিষয় নয়। সাবের হোসেন চৌধুরী বলেন, এবার ইফতারের অর্থ দিয়ে মানুষের কল্যাণে কাজ করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।