বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ঈদুল আজহা উপলক্ষে ২৭ মে থেকে বন্ধ ভারতীয় ভিসা সেন্টার, চালু ৩১ মে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৪ মে, ২০২৬

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC) সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী ২৭ মে থেকে এসব ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (২৪ মে) আইভেকের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশ অনুযায়ী, ঈদের সরকারি ছুটির কারণে ২৭ মে ও ২৮ মে সব আইভেক বন্ধ থাকবে। তবে ২৭ মে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি সেবা চালু থাকবে।

পরবর্তীতে ৩১ মে (রোববার) থেকে নিয়মিত ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানানো হয়েছে।

ঈদ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।