নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে ২১শে নভেম্বর শুক্রবার বিকেলে মওলানা মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে ইসলামি আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী ও পৌর শাখার কর্মী সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন্দ,প্রেসিডিয়াম সদস্য ইসলামি আন্দোলন বাংলাদেশ,
২৫-কুড়িগ্রাম-১ আসানের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনেনিত সাংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,ইন্জিনিয়ার আশরাফুল আলম যুগ্ম মহাসচিব ইসলামি আন্দোলন বাংলাদেশ। বক্তব্য রাখেন জি,এম এম আনছার আলী রয়েল সভাপতি ইসলামি শ্রমিক আন্দোলন কুড়িগ্রাম উত্তর জেলা, আলহাজ্ব মওলানা হাবিবউল্লাহ জিহাদী,ছদর বামুক,জেলা শাখা কুড়িগ্রাম,আলহাজ্ব শাহজান আলী সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ জেলা শাখা কুড়িগ্রাম,আলহাজ্ব আজহার আলী বিএসসি, আহ্বায়ক নির্বাচন পরিচালনা কমিটি নাগেশ্বরী উপজেলা প্রমুখ।
উক্ত কর্মী সমাবেশে নাগেশ্বরী পৌরসভার নয়টি ওয়াডের হাতপাখার কর্মী ছাড়াও ভুরুঙ্গামারী উপজেলার হাত পাখার নেতা কর্মী ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নেতা কর্মীরা সমাবেশ অংশ গ্রহন করে। বক্তারা হাত পাখার প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি কে হাতপাখা মার্কায় ভোট দিয়ে সংসদে পাঠানের আহ্বান জানান।