বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিনন্দন জানালেন ইসলামী বিপ্লবের নতুন সর্বোচ্চ নেতাকে

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়িকে ইসলামী বিপ্লবের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছে।

ঢাকায় ইরান দূতাবাস সোমবার (৯ মার্চ) জানিয়েছে, ইরানের এই নির্বাচন সংবিধানের নীতিমালা অনুযায়ী এবং বিশেষজ্ঞ পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে সম্পন্ন হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে ইরান যখন সামরিক চ্যালেঞ্জের মুখোমুখি, তখন বিশেষজ্ঞ পরিষদের সুস্পষ্ট রায়ে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার নির্বাচন ইরানি জাতির ঐক্য, সংহতি, স্বাধীনতা ও জাতীয় সার্বভৌমত্বকে আরও দৃঢ় করবে। এটি ইরানের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া বার্তায় উল্লেখ করা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দেশের ও বিদেশের সব ইরানি কূটনীতিক নতুন সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য ঘোষণা করছে। তারা পুনর্নবায়ন করছে তাদের অঙ্গীকার, যাতে ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করা যায় এবং দেশের বৈদেশিক নীতির উচ্চ লক্ষ্যগুলো বাস্তবায়নের জন্য নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকে।