বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরাক থেকে মার্কিন ঘাঁটিকে টার্গেট করা ড্রোন হামলা ঠেকালো সিরিয়া

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সিরিয়ার সেনারা ইরাক থেকে ছোড়া চারটি ড্রোনকে ভূপাতিত করে দেশটির এক মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করা হামলা ঠেকিয়েছে। এই হামলার কোনো হতাহত হয়নি।

সিরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী সিপান হামো এক্সে লিখেছেন, “এই হামলার জন্য ইরাককে দায়বদ্ধ করা হচ্ছে এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।” তিনি জানান, এই ধরনের হামলা সিরিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি।

এর আগে, সিরিয়ার দক্ষিণপূর্বাঞ্চল আল-তানফে ঘাঁটিতেও ড্রোন হামলার চেষ্টা করা হয়েছিল, সেখানেও ইরাক থেকে হামলা চালানো হয়েছিল।

ইরাকের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অবকাঠামো এবং ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এই সংঘাতের জবাবে যুক্তরাষ্ট্রও আক্রমণ চালাচ্ছে। এ পরিস্থিতিতে ইরান, লেবানন ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীরাও সংঘাতে যুক্ত হয়েছে।