শনিবার , ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন ও ইরাকি বাহিনীর অভিযানে আইএসের ১৫ সদস্য নিহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

 সেখানে এ অভিযান চলাকালে সাত মার্কিন সেনা আহত হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় বলেছে, বৃহস্পতিবার ভোরে ইসলামিক স্টেট গ্রুপের নেতাদের লক্ষ্য করে এ অভিযান চালানো হয়। এতে আইএসআইএসের ১৫ সদস্য নিহত হয়েছে। সেখানে অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সেন্টকম জানায়, সেখানে আইএস সদস্যরা নানা ধরনের অস্ত্রে সজ্জিত ছিল।
এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, অভিযানের সময় সাত মার্কিন সৈন্য আহত হয়েছে।
আহত সাতজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।
সেন্টকম আরো জানায়, ‘আইএসআইএস এ অঞ্চলের, আমাদের মিত্রদের, সেইসাথে আমাদের মাতৃভূমির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের জোট এবং ইরাকি অংশীদারদের পাশাপাশি মার্কিন সেন্টকম এ গ্রুপের সন্ত্রাসীদের দমনের কাজ অব্যাহত রাখবে।’