শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ইনস্টাগ্রামে ভিডিও বানানোয় মেয়ের ওপর ক্ষুব্ধ, গুলি করে হত্যা বাবার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

ভারতের নয়াদিল্লির গুরুগ্রামে মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক বাবা। রাধিকা যাদব নামের ওই কিশোরী ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানানোয় ক্ষুব্ধ হয়ে এমন কাজ করেছেন তার বাবা। রাধিকা রাজ্য পর্যায়ের টেনিস খেলোয়াড় ছিলেন।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১০ জুলাই) জানিয়েছে, রাধিকার বাবা তার মেয়েকে লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়েন। যারমধ্যে তিনটি তার শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়ে ইন্সটাগ্রামের প্রতি আসক্ত হয়ে পড়ছিল। এ কারণে ক্ষুব্ধ হয়ে আজ মেয়েকে লক্ষ্য করে গুলি ছুড়ে দেন তিনি।

পুলিশ এ ঘটনায় রাধিকার বাবাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। এটি রাধিকার বাবার নামেই লাইসেন্স করা ছিল।

রাধিকা রাজ্য পর্যায়ে টেনিস খেলে বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন। তাকে সেখানকার উদীয়মান টেনিস তারকা হিসেবে বিবেচনা করা হতো।

সূত্র: এনডিটিভি